ডেলিভারির আগে অর্ডার বাতিল:
অর্ডার কনফার্ম করার পর পণ্যটি কুরিয়ারে হস্তান্তরের (Dispatch) আগে গ্রাহক চাইলে যেকোনো সময় আমাদের কাস্টমার কেয়ারে কল করে বা ইনবক্সে জানিয়ে অর্ডার বাতিল করতে পারবেন।
ডেলিভারির সময় অর্ডার প্রত্যাখ্যান (Doorstep Rejection):
কোনো যুক্তিসঙ্গত কারণ (ভুল পণ্য বা ভাঙা পণ্য) ছাড়া ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেল গ্রহণ করতে অস্বীকৃতি জানালে, গ্রাহককে সংশ্লিষ্ট কুরিয়ার ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।
পণ্য চেক করার পর যদি পণ্যে কোনো দৃশ্যমান ত্রুটি থাকে, তবে তাৎক্ষণিক ডেলিভারি ম্যানকে ফেরত দেওয়া যাবে এবং কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।
