আমরা গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পণ্য গ্রহণের পর কোনো সমস্যা দেখা দিলে নিচের নিয়মে রিটার্ন ও রিফান্ড সুবিধা পাওয়া যাবে:
রিটার্নের সময়সীমা: পণ্য হাতে পাওয়ার পর ত্রুটিপূর্ণ (Defective), ক্ষতিগ্রস্ত (Damaged) বা ভুল পণ্য পাওয়া গেলে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে আমাদের হটলাইন বা মেসেঞ্জারে জানাতে হবে।
যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য:
ইলেকট্রনিক পণ্যের বাটন, সাউন্ড বা ডিসপ্লে কাজ না করলে।
প্যাকেজিং খোলা অবস্থায় পণ্যটি ভাঙা বা ত্রুটিযুক্ত পেলে।
অর্ডার করা পণ্যের সাথে পাঠানো পণ্যের অমিল থাকলে।
শর্তাবলি:
পণ্য গ্রহণের সময় ডেলিভারি ম্যানের সামনে চেক করার অনুরোধ করা হচ্ছে।
পণ্যটির আসল বক্স, চার্জার/কেস, এক্সেসরিজ এবং ক্যাশ মেমো/ইনভয়েস অক্ষত থাকতে হবে।
পণ্যটি ব্যবহারজনিত কারণে নষ্ট বা দুর্ঘটনাবশত ক্ষতি হলে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
রিফান্ড পদ্ধতি: রিটার্ন করা পণ্যটি আমাদের ঠিকানায় পৌঁছানোর পর কোয়ালিটি চেক করে ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে গ্রাহকের বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা রিফান্ড করা হবে।
